ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাতিঘর আদর্শ পাঠাগারের গাছের চারা বিতরণ ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এডহক কমিটি

টাঙ্গাইল ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:২৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী জিআর নাইম, আহনাফ তামিম, ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকরা।

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে টাঙ্গাইল মেডিকেল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন