বিশিষ্ট ব্যবসায়ী আমীর হামজা আর নেই
টাঙ্গাইল জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমীর হামজা বেপারী আর নেই। শনিবার সকালে ঢাকায় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বেপারী পাড়া মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল পৌর এলাকার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ফিরোজ বেপারী, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন রানা, টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান (চাঁদ বাজার) পার্ক বাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. আমীর হামজা রুবেল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এম.কন্ঠ/ ৩১ মে /এম. টি

























