ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে : প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ-ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রমজানে নিত্য পণ্যে বাড়তি চাহিদা নিয়ে তিনি বলেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সাথে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরআগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এম.কন্ঠ/ ২০ ফেব্রুয়ারি /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন