ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ়: আযম খান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছেন। তাই নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখীপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, এর বাইরে যে ৬৩টি আসন এখনও বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য, যারা আমাদের সাথে রাজনীতিতে রাজপথে ছিলেন।

তিনি আরও বলেন, সমমনা দলগুলোর সাথে আলোচনা হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখব। আমরা বলেছি আগামী দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব। কাজেই সকলকেই আমরা একোমোডেট করতে চাই। সেটা রাজনীতিতে, নির্বাচনে, সরকারে এবং দেশ গঠনে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন