ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

ডিএ তায়েবের ‘পুলিশ স্টেশন’ ওয়েব সিরিজে চমক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘পুলিশ স্টেশন’ এখন ইউটিউবে। অঞ্জন আইচের পরিচালনায় ৮ পর্বের এই সিরিজের ৪টি পর্ব ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সিরিজটির মূল চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ডি এ তায়েব, যিনি এতে অভিনয় করেছেন এক থানার ওসি ‘অন্তিক রহমান’-এর চরিত্রে। তার সঙ্গে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, জয়রাজ, ডন, অনন্যা ইসলাম, সাবেরি আলম, তামান্না, সূচনা, টুটুল চৌধুরী, আজাদ, কাদেরী ও ফারজানা রহমান ছবি।

ডি এ তায়েব বলেন, “সমসাময়িক এক গল্প নিয়ে ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। পুরো কাহিনীতে থ্রিল, কমেডি আর সামাজিক বাস্তবতার মিশেল আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

গল্পের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ঢাকার এক থানাকে ঘিরে গড়ে উঠেছে গল্পটি। ওসি অন্তিক রহমানের হবু স্ত্রী তাকে রাত বারোটায় বাসায় এসে কেক কাটার কথা বলে। কিন্তু সেই রাতে থানায় শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা।

এক অবসরপ্রাপ্ত আমলা থানায় এসে অভিযোগ করেন—তার বাসা থেকে ৪০ লাখ টাকা চুরি হয়েছে। ঠিক তখনই থানায় হাজির হন স্থানীয় এক প্রভাবশালী নেতা, যিনি দাবি করেন—তার ভাইকে বিনা কারণে পুলিশ ধরে এনেছে। এর মধ্যেই পুলিশ স্টেশনে হাজির হন এক নামকরা অভিনেত্রী, যিনি জানান, তার প্রযোজক তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এমন জটিলতার মধ্যেই থানায় আসে সাংবাদিক, সচিবের কাজের মেয়ে, এমনকি এক পতিতা—যার সঙ্গে ধরা পড়ে সেই অবসরপ্রাপ্ত আমলা নিজেই! ঘটনাপ্রবাহে তৈরি হয় হাস্যরস, উত্তেজনা আর নাটকীয়তা।

সবকিছু মিলিয়ে রাতটা হয়ে ওঠে এক “হট্টগোলপূর্ণ পুলিশ স্টেশন”, যেখানে ওসি অন্তিক রহমানকে সামলাতে হয় প্রেম, দায়িত্ব আর অগণিত বিপত্তি।

ওয়েব সিরিজটি বর্তমানে YouTube-এ দেখা যাচ্ছে, এবং দর্শকরা বলছেন—এটি “সমসাময়িক সমাজের প্রতিচ্ছবি ও মজার এক পুলিশ-ড্রামা।”

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন