ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জনসেবা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।

আলোচনা সভা শেষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া আয়োজন করা হয়।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন