ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

স্বপ্ন ছিল সেনা সদস্য হওয়ার, কালিহাতীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্ন ছিল সেনাবাহিনীর সৈনিক হয়ে দেশের সেবা করবেন-কিন্তু প্রশিক্ষণে যাওয়ার আগেই জীবন থেমে গেল পানির স্রোতে। টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে এবং এলেঙ্গা সরকারি সামছুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারসহ তারা কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে সকালে তার মায়ের সাথে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এদিকে নিহতের চাচাতো ভাই খলিল মিয়া জানান, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়ের মৃতদেহ বাদ আছর পাছ জোয়াইর সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন