ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

কালিহাতীতে ভুয়া চিকিৎসক ও অনিয়মকারী ক্লিনিককে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও ক্লিনিকের অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজার নেতৃত্বে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা যায়, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার ‘কাকলী ফার্মেসী’র সত্ত্বাধিকারী নারায়ন চন্দ্র পাল ডাক্তার না হয়েও নিজেকে “শিশু রোগে বিশেষ অভিজ্ঞ” পরিচয় দিয়ে প্রেসক্রিপশন ও ভিজিটিং কার্ড তৈরি করেন এবং নিয়মিত মা ও শিশুর চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে উল্লেখ করে তাকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালিহাতী হাসপাতাল রোডে অবস্থিত ‘নিরাপদ ক্লিনিক’-এর কাগজপত্র সঠিক না থাকা এবং সাইনবোর্ডে ক্লিনিক লেখা থাকলেও ভেতরে ডায়াগনস্টিক সেন্টার হিসেবে পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, জনস্বাস্থ্য ও মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন