ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাফাই নদীতে পড়ে নিভে গেল শিশু আলিফের প্রাণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ভরবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাফাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভরবাড়ী গ্রামের মারুফ হোসেনের ছেলে আলিফ হোসেন (২) বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে সাফাই নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান জানান, আমি এখনো এ বিষয়ে কোন খবর পাইনি খবর পেলে বিস্তারিত জানাতে পারবো। এদিকে শিশু আলিফের অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন