ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা সরকারি চাল উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালগুলো উদ্ধার করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান জানান, পৌজান বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চালই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কিনে বাজারের দুটি ঘরে মজুদ করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শাহুর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন