ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত, প্রতিবাদে মানববন্ধন

তারেক আহমেদ :
প্রকাশ: ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে একাদশ শ্রেণী শিক্ষার্থীর ওপর হামলা এবং  নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের সামনে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কে অবরোধ করে মানববন্ধন পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টায় চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটায় বখাটেরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বখাটেরা কলেজে হলরুম প্রবেশ করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে হলরুম থেকে বের করে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। ওয়ালিউল্লাহ ইসলাম জিমের আহতকারী অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা।

টাঙ্গাইল ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচির পালনের খবর পেয়ে কলেজের শিক্ষক ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার এসে বিচারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচির তুলে নেয় শিক্ষার্থীরা।

স্থানীয় চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, সোমবার বখাটে সম্রাট কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করেন। চাদা না দেয়ায় হলরুম থেকে বের করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বখাটে হলেন, উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে সম্রাট (২৭) ও রনি।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/০৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন