সর্বশেষ
কালিহাতীতে বৃদ্ধা নারীর ঝুলান্ত লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে (৪৫) বছর বয়সী রাহিমা খাতুন নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী গ্রামের মুনছুর আলীর স্ত্রী।
বুধবার সকাল ৯টার দিকে কালিহাতীর ফুলবাড়ী গ্রামে পুলিশ গোসলখানা ঘরের পাইরের সঙ্গে ঝুলান্ত লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার এসআই আরিফ রববানী জানান, সকালে রাহিমা খাতুনের তার নিজ বাড়ির গোসলখানা ঘরের পাইরের সঙ্গে ফাঁস লাগানো ঝুলান্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম.কন্ঠ/ ১০ সেপ্টেম্বর /এম. টি


























