ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

রক্ত যেমন জীবন বাঁচায়, বৃক্ষ তেমনি পরিবেশ রক্ষা করে…ইউএনও খায়রুল ইসলাম

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২২০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম।

তিনি বলেন, “মানুষের জীবন বাঁচাতে যেমন রক্তের প্রয়োজন, তেমনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই কালিহাতী ব্লাড ফাউন্ডেশন নিয়মিত রক্তদান কর্মসূচি ও বৃক্ষ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব হতে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সবসময় তিনি কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিম খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল খান, ফাউন্ডেশনের উপদেষ্টা ফারুক হোসেন এবং শিক্ষক মিজানুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হাসিব হোসাইন প্রান্ত, সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ কবির, ক্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ এবং স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর, রিফাত, সিফাত, মিলন, রবিন, রাহাত, আজিজ, সাজেদুলসহ অনেকে।

এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন হামিদপুর মক্কা-মদিনা থাই গ্লাস এন্ড হার্ডওয়্যার এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. লিটন হোসেন। বৃক্ষ বিতরণ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এম.কন্ঠ/  ০৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন