ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে টাইফয়েড টিকা কার্যক্রমে শিক্ষকদের ওরিয়েন্টেশন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ কে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও সামাজিক নেতাদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন কর্মকার। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি গ্যাভি, পাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) বাংলাদেশ সহযোগিতা করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম জানান আগামী ১২ অক্টোবর থেকে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ইপিআই টিকাদান কেন্দ্রে মোট ১৮ দিন এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ। এজন্য শিক্ষক, ইমাম ও গণমাধ্যমকর্মীরা জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এম.কন্ঠ/  ০৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন