ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

সখীপুরে সভায় বক্তব্যে দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্যে দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান।

কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন বঙ্গবীর। কিছুক্ষণ পরই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করেন। পরে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে বঙ্গবীরকে দেখে সুস্থ বলেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।

এম.কন্ঠ/  ০৬ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন