ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ‘আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার আউলিয়াবাদ কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা আহাম্মদ আলী।

আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. আরিফুল ইসলাম জানান, মানবতার সেবায় রক্তদানকে সর্বোচ্চ অঙ্গীকার হিসেবে গ্রহণ করে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। তিনি বলেন, রক্তের অভাবে যাতে কোনো রোগীকে জীবন হারাতে না হয়, সেই লক্ষ্যেই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী ও আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীবৃন্দ সহ  সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ কালিহাতীর তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.কন্ঠ/  ০৫ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন