ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের দুদকের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে দুদক এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দেড় শতাধিক অভিযোগের শুনানী করেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

শুনানীতে শহরের বিভিন্ন খাল দখলের অভিযোগ আনা হয় পৌরসভার বিরুদ্ধে। অভিযোগে শহরের শ্যামা খাল দখল করে একাধিক মার্কেট ও বিভিন্ন খাল উদ্ধারের পরিবর্তে ড্রেন করার অভিযোগ আনা হয়। এছাড়াও বহুলতল ভবণের নামে কয়েক ব্যবসায়ীকে উচ্ছেদ করার অভিযোগ দিয়েছে সাবেক মেয়রদের বিরুদ্ধে। সদর উপজেলার মগড়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের বিরুদ্ধে টিআর, কাবিটার টাকা আত্মসাদের অভিযোগ আনা হয়। এছাড়াও মামলা দিয়ে হয়রানি অভিযোগ আনা হয় বন বিভাগের বিরুদ্ধে। মিটার না থেকে কয়েক বেশি বিল করার অভিযোগ করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। কালিহাতীর তোফাজ্জল হোসেন খান তুহিন কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাদসহ নানা দুর্নীতির অভিযোগ আনা হয়।

এছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। দুদক কর্মকর্তারা তাৎক্ষনিক সমাধানের পাশাপাশি বিভিন্ন অনিয়ম দুদকের কেন্দ্রীয় কার্যালয় তদন্ত করার ঘোষণা দেন। এছাড়াও কিছু অভিযোগ জেলা প্রশাসন ও জেলা দুদকের কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। ১৫১ অভিযোগে ৬৯ টির গণশুনানি হয়েছে। ছয়টি দুদক কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। ৩৮ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অভিযোগকারী ২৫ জন অনুপস্থিত ছিলো।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অভিযোগের জবাব দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন প্রমুখ।

এ সময় পুলিশ সুপার দুদকের মহা-পরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম ও মহা-পরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ২৫ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন