ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুই ভাই গ্রেপ্তার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বল্লা বড়বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বল্লা এলাকার মোহাম্মদ আলী মাস্টারের ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রায়হান আলী মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মফিজুর ও শফিকুল ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/  ২৪ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন