ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে অভিযান, ১৬০০ মিটার চায়না জাল জব্দ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

Oplus_16908288

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ চায়না জাল বিরোধী অভিযানে ১৬০০ মিটার জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী উপজেলার পারখী ইউনিয়নের সরিষআটা বর্তা বিল ও নাগবাড়ি ইউনিয়নের সরাই বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিল থেকে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করা হয়, যা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয়দের মতে, এসব সূক্ষ্ম সুতোয় তৈরি চায়না জাল পানিতে ফেললে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে যায়। এর ফলে প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ বিনাশ হয়ে মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী চায়না জাল সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধভাবে এসব জাল ব্যবহার শুধু মাছ নয়, জলজ জীববৈচিত্র্যও ধ্বংস করছে। ভবিষ্যত প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১২  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন