ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

জেলা প্রশাসকের হস্তক্ষেপে সখিপুর-ভালুকা সড়কে যান চলাচলের উপযোগী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টাঙ্গাইলে খানাখন্দেভরা সখিপুর-ভালুকা সড়কটি জেলা প্রশাসকের হস্তক্ষেপে যান চলাচলের উপযোগী করা হয়েছে। সম্প্রতি ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে সখিপুর-ভালুকা সড়কের মিলপাড়া মোড়সহ সড়কটির বিভিন্ন স্থানে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়ে পানি জমে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

ছোট-বড় মালবাহী ও যাত্রীবাহী যানবাহন, পথচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে পড়ে।

এই রাস্তায় প্রতিদিন, সখীপুর সরকারি কলেজ, সখীপুর পিএম পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ এবং সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও বড় সংখ্যক পথচারী চলাচল করেন। স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার কারনে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের দৃষ্টিগোচর হলে, তিনি তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করেন এবং জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সড়ক ও জনপথ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সম্প্রতি ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে ভালুকা-সখিপুর সড়কের মিলপাড়া নামক স্থানে সড়কে খানাখন্দ সৃষ্টি হলে জরুরী ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হয়। সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেনটেনেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া হতে সখিপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দু তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হয়েছে। অতি দ্রুতই স্থায়ী সংস্কার করা হবে।

এম.কন্ঠ/  ২৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন