ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনের নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টাঙ্গাইলে রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত অভিযুক্ত তিনজনকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। এদের মধ্যে নুপুর নামের একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী যাত্রী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল এই ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি এই স্টেশনে নেমে পরেন।

এসময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিনে দেয়। এসময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন এলাকায় কাঠ বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনাটির বিস্তারিত জানায়। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ‘ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আটকের পর তারা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

এম.কন্ঠ/  ২৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন