জুলাই শহীদ দিবস উপলক্ষে কালিহাতীতে আলোচনা সভা
টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে ১৬ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, জুলাই ছাত্র আন্দোলনে আহত মোসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ‘কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আল মামুন, কালিহাতী এসসিপির সদস্য আল আমিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হুসাইন।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি


























