ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন সেনাবাহিনী

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ওষুধও দেওয়া হয়। পাশাপাশি ১৫০টি চশমা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে।

চিকিৎসা সেবা নেওয়া আরেক রোগী লিজা বলেন, অন্য একজনের মাধ্যমে শুনতে পেয়ে চিকিৎসা সেবা দিতে এসেছি। উনাদের ব্যবহার খুবই ভালো। মাঝে মধ্যে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমাদের অনেক উপকৃত হতো।

আরিফুর বলেন, এখানে পরিবেশ ও মান দুটোই ভালো। সবাই সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছে। এমন আয়োজন করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।

১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। এ সময় সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১২ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন