ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

অসহায় অনিক দত্ত বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

জন্মের দুই বছরের মধ্যেই অনিক দত্তের বাবা বিশ^জিৎ দত্ত মারা যায়। এই অবস্থায় পৈতৃক ভিটায় যারা ছিল তাদের সহযোগিতা না পেয়ে, এক হাত বিহীন অসহায় মা বিউটি রানী দত্ত অনিককে নিয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। এইখানে এসেও নানান প্রতিকূলতার মাঝে অনিক বড় হতে থাকে এবং এস.এস.সি পরীক্ষা যখন দিবে তখনই ধরা পড়ে অনিকের দুইটা কিডনি নষ্ট।

১৬ বছর বয়সী শ্রী অনিক দত্ত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের প্রয়াত বিশ^জিৎ দত্তের ছেলে।

অনিকের আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাবার ভিটেবাড়ি ছাড়া কোনো জায়গা-জমি নেই তাদের। তার পরও বাবার ভিটেবাড়িতে জায়গা হয়নি অনিকদের। মায়ের আয়ে কোনোমতে সংসার চালে তাদের। অভাবের সংসারে তাই অনিকের চিকিৎসার একমাত্র ভরসা আত্মীয়-স্বজন এবং প্রতিবেশিরাই। তাদের অর্থের ওপর ভর করে এখনো চলছে অনিকের চিকিৎসাসেবা।

সেই ২০২২ সাল থেকে এই পর্যন্ত কিছু মানুষের সহযোগিতায় তার মা অনিকের ডায়ালাইসিস চালাতে থাকে। কিন্তু এখন আর অনিকের মায়ের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসুস্থতা নিয়েই চলছিল অনিকের পড়াশোনা। ভীষণ মনোকষ্ট নিয়ে এখন সময় কাটছে তাদের।

অনিক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সমাজের হৃদয়বান ব্যক্তি যদি অনিককে সহযোগিতা করতে চান, তাহলে যোগাযোগ করুন। নগদ নম্বর- ০১৭৯৩৬৯৭৪৭৪।

এম.কন্ঠ/  ০৩ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন