ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে নকল সরবরাহে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মামলা ও দল থেকে বহিষ্কার

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের বিরুদ্ধে থানায় মামলা ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবর রহমান কালিহাতী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

এ ঘটনায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক মৃদুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

জানা যায়, মঙ্গলবার এইচএসসি পর্যায়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে কলেজ কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করতে যান মৃদুল। ওই সময় দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক মৃদুল হাসানের কাছে ধরা পড়েন তিনি। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কালিহাতী থানার এসআই মিজানুর রহমান জানান, বুধবার পুলিশ সকালে মৃদুল হাসানকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/  ০২ জুলাই  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন