ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকেলও রাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাছি উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)। বুধবার দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

এছাড়াও তাদের কাছ থেকে লুন্ঠিত অর্ধকোটি টাকার পামওয়েল, ব্যারেল ও ট্রাক জব্দ করা হয়। এছাড়াও র‌্যাবের পোশাক, ওকিটকিসহ সরাঞ্জামও উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গেলো ২১ জুন নারায়নগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম ভর্তি পাম্প অয়েল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছলে ডাকাত দল ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকার তেল নিয়ে চলে যায়। পরদিন এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের টিম মঙ্গলবার বিকেলে ও রাতে ডাকাত রুবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে ও বাবুকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ট্রাক আড়াই হাজার এলাকা থেকে ও ৭৫ টি খালিম ড্রাম কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এবং প্রায় ১৪ হাজার লিটার তেল গাজিপুরের মাওনা এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে র‌্যাবের ৫ টি অ্যাপ্রোন, হ্যান্ডকাপ ২ টি, ওকিটকি ২ টিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়।

এম.কন্ঠ/  ২৫ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন