ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

কালিহাতীতে ট্রাক চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

??????????????

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেমি (২০) উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ঘাটাইলের দিক থেকে মোটরসাইকেলযোগে কালিহাতী যাওয়ার পথে উপজেলার হামিদপুর মালেক সাউন্ডের দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে যায়। পড়ে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/  ২২ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন