ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের অর্থসহায়তা

তারেক আহমেদ
প্রকাশ: ০৬:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে আউলিয়াবাদ বাজারে আগুনে পুড়েছে ৩টি ব্যবসায়ী দোকান। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লেগে ৩টি দোকানের যাবতীয় মালামালসহ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ৩টি ব্যবসায়ী দোকান মালিকদের মাঝে অর্থসহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত নেতারা। পরে তাদের হাতে অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা বাকিবিল্লাহ, নাগবাড়ী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ মাস্টার, যুব বিভাগের সেক্রেটারী এম এম এইচ বাদশা, সাবেক কর্মপরিষদ সদস্য মাহমুদুর রহমান মিলন, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সভাপতি লাল মিয়া ও সেক্রেটারী শেখ শাহজাহান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

এম.কন্ঠ/  ১৯ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন