ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

ঘাটাইলে ধুলায় অতিষ্ঠ জনজীবন, প্রতিবাদে মানববন্ধন

রেজাউল, ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জীবনের নিরাপত্তায় হরিপুর থেকে চাঁনতারা সড়কে বেপরোয়া বালুবাহি ড্রাম ট্রাক বন্ধ ও রাস্তা পাঁকার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মাটি ব্যবসায়ীসেহ প্রশাসনে বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলার হরিপুর নামক স্থানে মানবন্ধন করে তারা।
সামান্য বাতাসে বা যানবাহন গেলেই ধুলাবালু উড়ে সড়ক অন্ধকার হয়ে যায়। সড়কটি দিয়ে সারাদিন মাটি ভর্তি ১০ চাকার ট্রাক চলার কারণে বালু উড়ে আশপাশের দোকানসহ পথচারীদের চোখে মুখে ঢুকে পড়ছে। বিরামহীন ট্রাক ও ড্রাম ট্রাকের আবাধ চলাচলে কারণে রাস্তার বেশির ভাগ অংশ খানাখন্দ হয়ে  যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যাঁরা মাটি কাটা, ড্রাম্প ট্রাক ও ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করেন, তাঁদের সবাই অনেক প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই মানসিক বা শারিরীক নির্যাতনের শিকার হতে হয়। এ কাজে কারা জড়িত, প্রশাসন তা জানে। অজানা কারণে তারাও কোনো ব্যবস্থা নেয় না।
অবৈধভাবে মাটি ভরাট এবং ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান মজলুমের কন্ঠকে বলেন, অভিযানে গেলে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে জমির মালিক ও মিন্টু মিয়া নামে মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। হরিপুর থেকে চাঁনতারা এ অভিযোগের বিষয়ে আবেদন দিয়েছে কিনা তা দেখতে হবে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম.কন্ঠ/২৯ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন