ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

৬ মাস না পেরুতেই আবারও কালিহাতীর আউলিয়াদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন ) রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশে পাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পরে। এতে অন্তত ৫ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

একই লাইনে ৫ টি দোকান মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথির দোকান, আমজাদের মুদি দোকান, মিনহাজের মুরগীর খাদ্য ও মেডিসিনের দোকান পুড়ে গেছে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাসেল মিয়া জানান, রাত প্রায় পৌনে ৯টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মোট ৫টি দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এম.কন্ঠ/  ১৪ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন