ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

তারেক আহমেদ
প্রকাশ: ০১:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে জরিনা খাতুন (৩০) নামে মিনসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওয়াহেদ আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ।

গত রোববার (৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কালিহাতীর বীরবাসিন্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক ওয়াহেদ আলী মন্ডল উপজেলা বীরবাসিন্দা গ্রামের রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।

এ ঘটনায় প্রতিবন্ধীর ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে কালিহাতী থানায় ওয়াহেদ আলী মন্ডল (৬০)কে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে ভিকটিম প্রতিবন্ধীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা বীরবাসিন্দা এলাকায় অভিযুক্ত ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত রোববার ৮ জুন রাত সাড়ে ১০ টার দিকে ভিকটিম প্রতিবন্ধীর বাড়িতে বসতঘরে প্রবেশ করে বৃদ্ধে ওয়াহেদ আলী মন্ডল প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে স্থানীয়রা জানান।

ভিকটিম প্রতিবন্ধীর ভাই জয়নাল আবেদিন জানান, ধর্ষক ওয়াহেদ আলী মন্ডল পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে তাকে ধরে বেঁধে রাখি। এসময় ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আমাদের মারধর করে ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলকে ছিনিয়ে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরবাসিন্দা দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কাশেম, মাদ্রাসার মোতালেব, শিক্ষক ওসমান, গ্রামবাসী আব্দুল জব্বার, নুর ইসলাম, ইঞ্জিনিয়ার ফারুক, শহিদুল ইসলাম শহিদ, প্রতিবন্ধী ধর্ষিতার ভাই জয়নাল আবেদীন প্রমুখ।

এ বিষয়ে থানার ওসি জাকির হোসেন জানান, প্রতিবন্ধীর ভাই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করছে। ভিকটিম প্রতিবন্ধীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এম.কন্ঠ/  ১১ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন