ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে বাস থেকে পড়ে যুবক নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০৮:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত বাসের ছাদে বমি করার সময় রানা ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য চাটমোহর দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

শুক্রবার সকাল ৬ টার দিকে কালিহাতীর ধল্লাই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সখিপুর কালিহাতী সড়কের কালিহাতীর ধল্লাই এলাকা রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করেছে।

নিহত যুবক রানা ইসলাম পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে।
রানা ইসলাম ঢাকা থেকে মা ও স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন বলে কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা যমুনা সেতু মহাসড়ক যানজট কারনে সখিপুর থেকে কালিহাতী হয়ে পাবনা যাচ্ছিলো বাসটি। তিনি বাসে বমি করতেন। কোন এক সময় বাসের ছাদে উঠে বাস থেকে পড়ে মৃত্যু হতে পারে।

তার পরিবারের লোকজন পাবনা বাসস্ট্যান্ডে গিয়ে রান্না ইসলামকে না পেয়ে তার মোবাইল ফোনে কল করলে জানতে পারেন তিনি কালিহাতীতে তার লাশ রাস্তার পাশে পড়ে রয়েছে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/  0৬ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন