ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে দখলমুক্ত ফুটপাতে শোভাবর্ধনে ফুলের গাছ রোপণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করতেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা। বিভিন্ন সময়ে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হলেও আবারও দখল হতো ফুটপাত। এতে করে পথচারীদের পথ চলতে বেগ পেতে হতো।

এ অবস্থায় উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সম্প্রতি ওই জায়গা থেকে হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সেই দখলমুক্ত হওয়া ফুটপাতের শোভাবর্ধনে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম।

এসময় কালিহাতী পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও প্রকৌশলী মোশারফ হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গাছ প্রেমীরা বলছেন রোপণকৃত এই ফুল গাছ গুলো সঠিক পরিচর্যায় বেড়ে উঠলে পুরো বাসস্ট্যান্ড এলাকা একটি দৃষ্টিনন্দন ফুলের বাগানে পরিণত হবে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম বলেন, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এরই আলোকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সেই দখলমুক্ত হওয়া ফুটপাতের শোভাবর্ধনে এবং পূণরায় হকাররা সেখানে যাতে দখল করতে না পারে এজন্য বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের প্রধান প্রধান সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে এ ধরনের ফুল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে সৌন্দর্য বর্ধনে কাজ করা হবে।

এম.কন্ঠ/  0৩ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন