ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার ডাকাতি, ডাকাতদের ছোড়া এলোপাথারি গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর মহাসড়কে আবারও প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা বাড়ছে। এসময় ডাকাতদল এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে হাইওয়ে পুলিশের রেকার হেলপার গুরুত্বর হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুরনী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহত রেকার হেলপার তুহিন মিয়াকে (২৮) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে বিমান বন্দর থেকে জর্ডান প্রবাসী বিউটি আক্তার পরিবার নিয়ে বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিলেন।এসময় মাইক্রোবাসটি মহাসড়কের কুরনী এলাকায় পৌছালে আরেকটি মাইক্রোবাস দিয়ে সেটি গতিরোধ করে ডাকাতরা। পরে প্রবাসী ও তার স্বজনদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।

এসময় সড়কের উপর দুইটি মাইক্রোবাস দাড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ সদস্যরা এগিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি ছুড়ে। এতে হাইওয়ে পুলিশের রেকার হেলপারের কব্জিতে গুলি লাগে। পরে ডাকাতরা মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। এদিকে পরপর মহাসড়কে এমন ডাকাতির ঘটনায় এতে আতঙ্ক ছড়িয়েছে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে।

মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদনান মোস্তাফিজ বলেন, মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের মাইক্রোবাস আটক করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।

এম.কন্ঠ/  ৩১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন