ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলে মুরগির ফার্ম কর্মচারীর জবাই করা লাশ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক মুরগির ফার্ম কর্মচারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে লাশ উদ্ধার হয়।

নিহত ৩৫ বছর বয়সী আখতারুল হক ওরফে আখতার হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়। পরে মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার রাতের যেকোন সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। রোববার সকালে খবর পান তার ফার্মের পিছনের মরদেহ পড়ে আছে। এসে দেখেন তার কর্মচারি। পরে পুলিশকে জানানো হয়।

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/  ১৮ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন