ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

কালিহাতীতে বজ্রপাতে এক কিশোর নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত নৌকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে কালিহাতীর কুর্শাবেনু এলাকায় নিজ বাড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী পারাপারের মাঝপথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিফাত কালিহাতী উপজেলার কুর্শাবেনু এলাকার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাঝি ছিলেন এবং নদী পারাপারে নৌকা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রায় ২০ মিনিট ধরে টানা বৃষ্টি হচ্ছিল। এই সময়েই একটি ভয়াবহ বজ্রপাত ঘটে, আর তাতেই প্রাণ হারায় কিশোর সিফাত।

স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে সে মারা যায়।

এম.কন্ঠ/  ১৭ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন