ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে নির্জন বাড়ী থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর নির্জন বাড়ীর শয়নকক্ষে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৩ টার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। এঘটনায় পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের শযনকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০/১২ বছর আগে মারা গেছেন। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়ীতে একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তান নেই। তার একটি পালিত ছেলে রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পালিত ছেলে আসাদুজ্জামান বলেন,গত ১৩ মে বাড়ীতে এসে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিলো না।

শনিবার সকাল ১১ টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ ঘরে সিদকাটা ছিল। মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

এম.কন্ঠ/  ১৭ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন