ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

কালিহাতীতে তিন ক্লিনিকে অভিযান, একটি সিলগালা

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে এলেঙ্গা ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, এলেঙ্গা ক্লিনিককে ৪ হাজার টাকা ও কালিহাতী সদরের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালিহাতী উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় নিবন্ধন না থাকায় এলেঙ্গা ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। পাশাপাশি অপারেশন থিয়েটারে একজন সহকারী হিসেবে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও তার পরিবর্তে একজন নার্সকে দিয়ে দায়িত্ব পালন করানোর ফলে এলেঙ্গা ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা ও নিবন্ধন নবায়ন না করায় কালিহাতী সদরের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, আইনবহির্ভূতভাবে যারাই এমন কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন