ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বালু ঘাটে অভিযান, ভেকু জব্দ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে অভিযান চালিয়ে বালু উত্তোলন ও মাটি কাটা এবং বিক্রির সময় বালুর ঘাট থেকে একটি ভেকু (বালু তোলার যন্ত্র) ও ৬টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার পৌলী নদীর মহেলা বালু ঘাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার পৌলী নদীর মহেলা বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর (ভেকু) এবং ৬টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। এছাড়াও মাটি বিক্রির জন্য তৈরি একটি অবৈধ রাস্তা কেটে দেয়া হয়েছে।

এম.কন্ঠ/  ১১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন