ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে আটক ৪

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক পৃথক অভিযানে ৪ জনকে আটক ও বালু ভর্তি দুটি ট্রাক এবং একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১০ মে) সকালে উপজেলার পৌলী মন্ডলবাড়ি ঘাট ও বেলটিয়া থানা ঘাট এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এবং মহেলা বালু ঘাটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বালুভর্তি দুটি ট্রাক জব্দ ও বালু উত্তোলনে জড়িত ৪ জনকে আটক করে তাদেরকে জরিমানার আওতায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া দিয়েছেন।

অপরদিকে মহেলা বালু ঘাটে অভিযান চালিয়ে একটি এক্সেভেটর ভেকু জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।

আটককৃত ব্যাক্তিরা হলেন- উপজেলার বিয়ারামারুয়া গ্রামের মো. রাজু (৩৫), সজিব (২৮), বেলটিয়া গ্রামের আবু সাঈদ (৩২) ও ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী গ্রামের আমিনুল ইসলাম (৩০)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক বলেন, উপজেলার পৌলী মন্ডলবাড়ি ঘাট ও বেলটিয়া থানা ঘাট এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তারা জরিমানা প্রদান করে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে।

এম.কন্ঠ/  ১০ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন