শেষ মূহুর্তে জমে উঠেছে হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন
টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন, হামিদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ শেষ মূহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১০ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা।
শেষ মূহুর্তে প্রার্থীরা নির্বাচনের প্রচারণা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সেই সাথে শোডাউন এবং এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় , নির্বাচনে ১৪ টি পদে সর্বমোট ৩০জন প্রতিদ্বন্দিতা করছেন। পদগুলো হলে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সড়ক সম্পাদক, সহ-সড়ক সম্পাদক। আগামী ১০ তারিখ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৫১১ জন।
নির্বাচনের ভোটাররা বলছেন, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ভোটার ও কর্মচারীদের যে কোন সমস্যা, বিপদ-আপদে আপন মানুষের মতো যে পাশে থেকেছেন। আমরা তাকেই ভোট দিয়ে জয়ী করব।
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য আরিফ সিদ্দিকী বলেন, নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। শান্তিপূর্ণভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করি।
এম.কন্ঠ/ ০৮ মে /এম.টি


















