ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, দুই পোল্ট্রি ফিডের দোকানে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পশুখাদ্যের দোকান ও ভেটেরিনারি ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম।

এসময় প্রসিকিউটরের ভূমিকায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিন।

অভিযানে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা ৪ অনুযায়ী লাইসেন্স না থাকা, পশু খাদ্য ও মেডিসিন(এন্টিবায়োটিক ও বিদেশী ঔষধ) একই দোকানে রাখা, নিষিদ্ধ এন্টিবায়োটিক রাখা, মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ভ্যাকসিন সংরক্ষণ সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেসার্স তালুকদার ফিড” কে ১০ হাজার টাকা ও মেসার্স সরকার পোল্ট্রি কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ২টি পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় তাদের খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিন জানান, পশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স করাসহ দেশীয় আইন বিধি মেনে ব্যাবসা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়।

এম.কন্ঠ/  ০৬ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন