ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যাপক প্রচারনায় এগিয়ে আছেন শামছুল হক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন, হামিদপুর শাখার নির্বাচন আগামী ১০ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে শামছুল হক প্রতীক বরাদ্দের পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং হুক্কা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের চালক, সহকারী চালক ও অন্যান্য কর্মচারীদের সুখে দুঃখে পাশে থেকেছেন। তাদের যেকোন আপদে-বিপদে সহযোগী হিসেবে কাজ করেছেন।

তিনি একজন নিবেদিত প্রাণ শ্রমিক নেতা হিসেবে সকলের পাশে থেকেছেন। মাঠ পর্যায়ের ভোটাররা বলছেন, শামছুল হক তালুকদারের নির্বাচনী মাঠ খুব ভাল তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

নির্বাচনের ভোটাররা বলেন, শামছুল হক হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ভোটার ও কর্মচারীদের যে কোন সমস্যা, বিপদ-আপদে আপন মানুষের মতো পাশে থাকেন। আমরা তাকেই ভোট দিয়ে জয়ী করব।

সহ-সম্পাদক প্রার্থী শামছুল হক তালুকদার বলেন, আমি সব সময় হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সেবায় কাজ করে যাচ্ছি। নির্বাচনে জয়ী হতে পারলে সেই ভাবেই সেবা করতে সদা প্রস্তুত থাকব। আর এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন এবং হুক্কা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় , সহ-সম্পাদক পদে আরও ৪জন প্রার্থী অংশগ্রহণ করছেন। তাছাড়া নির্বাচনে ১৪ টি পদে সর্বমোট ৩০জন প্রতিদ্বন্দিতা করছেন। পদগুলো হলে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সড়ক সম্পাদক, সহ-সড়ক সম্পাদক। আগামী ১০ তারিখ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৫১১ জন।

নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য আরিফ সিদ্দিকী বলেন, নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। শান্তিপূর্ণভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করি।

এম.কন্ঠ/  ০৫ মে   /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন