ঘাটাইলে মাটি বিক্রি করায় একজনের কারাদন্ড
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খালের মাটি রাতের আধারে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ মে) দিবাগত রাত ১ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ এ দন্ডাদেশ দেন। এ সময় ট্রাকটি রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়। দন্ডিত ব্যক্তি হলেন উপজেলার দিঘর ইউনিয়নের ধুপাজানি এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. রবিন (২৬)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার মাকেশ^রে চেংটা খালের মাটি রাতের আধারে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ০১ জনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ট্রাকটি রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়।
এম.কন্ঠ/ ০৫ মে /এম.টি


















