ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

তারেক আহমেদ
প্রকাশ: ১০:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শাজাহান সিরাজ কলেজের আয়োজনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, অধ্যাপক আব্দুল আউয়াল, কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান,নিহত কলেজ ছাত্র আব্দুল আলীমের মা আকলিমা আক্তার প্রমুখ।

এসময় নিহত আলীমের মা আকলিমা আক্তার বলেন আমার ছেলেকে একজন হত্যা করতে পারেনি। কারাগারে থাকা নোমানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং হত্যার জড়িতদের বিচার দাবি করেন।

গত শনিবার ১২ এপ্রিল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে প্রাইভেট পড়তে যায় আলীম। এরপর আর বাড়িতে ফেরেননি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কালিহাতী পৌরসভার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্র আব্দুল আলীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, বুধবার (১৬ এপ্রিল) নোমান নামে এক ছাত্রকে আটক করে আদালতে পাঠানো হয়। তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট হত্যার স্বীকারোক্তি করে কারাগারে রয়েছে।

এম.কন্ঠ/  ২৮ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন