ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঈদে মুক্তি পাচ্ছে কালিহাতীর ব্যান্ডদল “মহাশূন্য”

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে, টাংগাইলের কালিহাতীর ব্যান্ডদল “মহাশূন্য” এর প্রথম মৌলিক গান “সঙ সাজিলি ভং ধরিলি”।

শিরোনামের এই গানটি লিখেছেন, বিশিষ্ট সমাজ সেবক এবং কবি মীর সফিউল আবসার, গানটির সুর করেছেন মাসুদ অর্ণ।
এছাড়াও মিউজিক কম্পোজ করেছেন ব্যান্ডের দলনেতা শাহনেওয়াজ।

জানা যায়, রিদম, সাউন্ড রেকর্ডিং ও মিক্স মাস্টারিং করছেন সন্দীপ। গানটির ভিডিও কাজ বাকি আছে। ফোক ঘরনার এই গানটির কাজ শেষ হলেই একটি পরিচিত মিউজিক ব্যানারে মুক্তি দেয়া হবে।

ব্যান্ডের উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, আমাদের গানটি করতে অনেকের সহযোগিতা রয়েছে, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, টাঙ্গাইল জেলার সকল গুণী শিল্পী ও মিউজিশিয়ানসহ মহাশূন্য ব্যান্ডের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবাইকে।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, বর্তমানে তরুন প্রজন্ম যেভাবে মাদক আর মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ছে, সেটাকে মাথায় রেখেই আমাদের প্রয়াস থাকবে তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহ্বান করা। তাদেরকে সংস্কৃতি এবং খেলার মাঠে আনতে উদ্বুদ্ধ করা।

মহাশূন্য ব্যান্ডের লাইনআপে আছেন লিড গিটারে এম এইচ সুমন, বেইজ গিটারে শাহ নেওয়াজ, কিবোর্ডে ধ্রুব, ড্রামসে রকি ইসলাম, অক্টোপ্যাডে সন্দীপ, রিপ গিটারে নাজমুস সাকিব, ভোকালে- মাসুদ অর্ণ, হারমোনিয়ামে মোহসিন, বাঁশিতে ফারুক হোসেন, ব্যান্ড ম্যানেজার ও প্যাডিস্টে সুজন রানা।

উল্লেখ্য, মহাশূন্য ব্যান্ডের “সঙ সাজিলি ভং ধরিলি” প্রথম মৌলিক গানটির জন্য সকলের দোয়া চেয়েছেন মহাশূন্য ব্যান্ড কর্তৃপক্ষ।

এম.কন্ঠ/  ২৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন