ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

কালিহাতীতে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের উৎসবমুখুর পরিবেশে উদযাপন করা হয়েছে রজত জয়ন্তী। বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়।

কলেজটির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা,স্মৃতিচারণ,মধ্যাহ্নভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়,শোভাযাত্রাটি এলেঙ্গা পৌর শহর প্রদক্ষিন করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। উদ্বোধক ছিলেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সিফাত বিন সাদেক,কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো,দাতা সদস্য সেকান্দার আলী সিকদার,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

এছাড়াও রজত জয়ন্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে কলেজটি, আর এই রজত জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে মাথায় লাল-সবুজ ক্যাপ, হাতে ব্যাগ আর ব্যান্ড সংগীতের সুরের মূর্ছনায় নতুন পুরাতনের মহামিলনে সমবেত হয় শত সহস্র শিক্ষার্থী।

জানাগেছে ২০০০ সালে এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় খোলামেলা জায়গায় প্রতিষ্ঠিত হয় কালিহাতী উপজেলা একমাত্র উচ্চ নারী শিক্ষা প্রতিষ্ঠান লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজটি।

কলেজটির প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন বলেন ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণির শিক্ষা সম্পন্ন করে বেরিয়ে ডাক্তার শিক্ষক হয়ে দেশ-বিদেশে গেছে । কিন্তু রজতজয়ন্তীর ডাকে সাড়া দিয়ে তারা আবার একত্রিত হয়ে উৎসবের এই মহামিলন মেলায় যোগ দিয়েছে।

এদিকে রজত জয়ন্তী উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজটি। ক্যাম্পাস চত্বরটি ঘুরে দেখাযায় বিভিন্ন ফুলের সুঘ্রাণে মোহিত করেছে ক্যাম্পাসকে, রংবেরঙের ফুলের বাহার। একটি ভবন ছাড়া সব পুরানো টিনের ঘর। কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ২০০৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ১৭ বছরে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২০০৬ সালে কলেজে একটি ভবন অনুমোদন করে উদ্বোধন করেন সাবেক বস্তু ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ।

এম.কন্ঠ/  ২৪ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন