ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

Oplus_16908288

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকির ভিতর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (১৮)। আব্দুল আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শ্বাসরোধ করে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশার বসত ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভিতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিলো।

আব্দুল আলীম গত শনিবার সকালে কালিহাতীতে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

এম.কন্ঠ/  ১৫ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন