ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

oplus_0

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো…সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ অনুষ্ঠানটি জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

পরে সকাল সাড়ে ৯টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোকজ মেলা, লাঠি বাড়ি খেলা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক ও কালিহাতী সাধারণ পাঠাগারের সম্পাদক মজনু মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এম.কন্ঠ/  ১৪ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন