ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তারেক আহমেদ
প্রকাশ: ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে ডুবে নিখোঁজের পর রাহিত নামে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি।

শুক্রবার বিকালে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মানধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।

মৃত রাহিত টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবার এসএসসি পরীক্ষার্থী। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম শোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলা জোকারচর বেড়াতে আসে।
দুপুর দুইটার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোর সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীতে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায় রাহিত।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫ টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/  ০৪ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন